মুহাম্মদ তফিজ উদ্দিন
গর্জে ওঠো,
সবুজ আঁচল খুলে বুক পেতে
ঝড়ের ডরে কাঁদে জননী,
শকুনের ঝাঁক
তাকিয়ে থাকে মাতৃত্ব হরণে।
গর্জে ওঠো—
দেখো…
বন্ধক কেন জীবনের সকাল?
ভেঙে ফেলো—
বুকের ভেতর পোঁতা নীরবতার তালা।
মাটির চাষি
ইতিহাসের পাতা দেখে দেখে
কেন?
চোখের অশ্রু লুকায়,
কোন আশায়,
সূর্য জ্বলে ওঠার অপেক্ষা
আজও গুনে যায় নীরব প্রহর?
আগুন খুঁজো না আকাশে—
দাও জাগ্রত কণ্ঠ,
আগুন জ্বালাও বিবেকে;
জননীকে রক্ষার যুদ্ধে
পবিত্রতার প্রাণ ফিরে দাও—
গর্জে ওঠো—
অসহায়কে সহায় করতে
শুধু বেঁচে থাকার জন্য নয়—
জাগ্রত হও
মানুষের মহাগর্জনে,
বদলা না নিয়ে…
যুগের বদল করে দাও!