মুহাম্মদ তফিজ উদ্দিন
কাব্যের অঙ্ক কষে,
গজে ওঠে প্রেমের সরল অঙ্ক,
হৃদকোণে ত্রিভুজের এক বাঁক;
দোলে ঘুরে বাঁশের চ্যাপ্টা পাতায়,
কাব্যের অঙ্কে— ছন্দের পরশ মাতায়।
রোদের অঙ্কে বসে,
জোছনা ডাকি, হাসে প্রিয়ার মুখে;
শব্দের ঢেউয়ে— দরদি আছে সুখে।
পর্দা ফেলি শিশির ঝরার মতো,
কোলের নীড়ে— গন্ধ মুছে ততো।
অমাবস্যার অঙ্কে,
প্রহর গুণা পাখির ঝাপ্টা সুরে—
জোনাক-পোকার ছায়া-পদের দূরে…
জেগে ওঠে প্রেমমাখা অন্তর-দূত,
বুকের লোমে বিশ্বাসের স্বপ্নপুত।
চৈত্রের চাপা অঙ্কে,
চৈত্র গেছে পোড়া গন্ধ ভাসে,
চুষে গেছে দুঃখটুকু এক শ্বাসে।
কৃষ্ণচূড়ায়— পরাণমেশা ছবি;
মুগ্ধ-আঁকায় তৃপ্ত হলো কবি।
বিমূর্ত দগ্ধের অঙ্ক,
ক্ষণের হাসি— স্বপ্নাচারীর মুখে
গলি বুকে আজন্ম এক সুখে…
অবাধে লয় সঞ্চিত আলো-আঁধার,
শূন্য করে দুঃখ-কণা ঢাকার।
জোয়ার-ভাটায় অঙ্ক,
মুছে দিলো মনের দৈন্য দশা।
ঢেউগুলো তীরের পিঁড়ায় বসা।
অঝর বৃষ্টি— গোসল করে তীর…
ভাটা কাড়ে— কষ্টের অঙ্কভিড়…
ঢাকাঃ ১৪.০৫.২০১৬
